Home খেলাধুলানিশাঙ্কার দেড়শ ছাড়ানো ইনিংসে হতাশার দিন বাংলাদেশের

নিশাঙ্কার দেড়শ ছাড়ানো ইনিংসে হতাশার দিন বাংলাদেশের

by The Daily Timeline
0 comments

স্পোর্টস ডেস্ক | ডেইলি টাইমলাইন

নিশাঙ্কার দেড়শ ছাড়ানো ইনিংসে হতাশার দিন বাংলাদেশেরছবি: সংগৃহীত
ক্যারিয়ার সেরা ইনিংস খেললেন পাথুম নিশাঙ্কা। যদিও দুইশর ঘরে নিয়ে যেতে পারেননি নিজের ইনিংস।

তবে বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার ব্যবধান কমিয়েছেন অনেক। এছাড়া দিনেশ চান্দিমালের দায়িত্বশীল ইনিংসে লিডের আশা জাগিয়েছে স্বাগতিকরা।
গল টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৩৬৮ রান। কামিন্দু মেন্ডিস ৩৭ ও ধনঞ্জয়া ডি সিলভা ১৭ রানে আগামীকাল খেলতে নামবেন। বাংলাদেশ থেকে ১২৭ রানে এগিয়ে আছে তাদের দল।

আজ ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ থেমে যায় ৪৯৫ রানেই। জবাব দিতে নেমে শ্রীলঙ্কার শুরুটা হয় দারুণ। যদিও খুব বেশি লম্বা হয়নি তাদের উদ্বোধনী জুটি। দারুণ বোলিং করে লাহিরু উদারার ক্যাচ নিজেই ধরেছেন তাইজুল। ২৯ রান করে ফেরেন অভিষিক্ত এই ওপেনার। এরপর তিনে নেমে নিশাঙ্কাকে সঙ্গ দেন দিনেশ চান্দিমাল। দুজনে দারুণ জুটি গড়ে দলকে অনেকটাই এগিয়ে নেন।

৮৮ বলে ফিফটি হাঁকানো নিশাঙ্কা ১৩৬ বলে পূর্ণ করে নেন দেশের মাটিতে নিজের প্রথম সেঞ্চুরি। কিছুক্ষণ পর ফিফটির দেখা পান চান্দিমাল। ৯৯ বলে পঞ্চাশ পূর্ণ হয় তার। এরপর আর টেকেননি বেশিক্ষণ। নাঈমের বল সাদমানের হাতে ক্যাচ দিয়ে ৫৪ রানে ফেরেন এই লঙ্কান ব্যাটার। ভাঙেন নিশাঙ্কার সঙ্গে গড়া ১৫৭ রানের জুটি।

চারে নামা অ্যাঞ্জেলো ম্যাথিউস নেমেও ভালো শুরু করেন। নিশাঙ্কাকে সঙ্গ দিয়ে এগোতে থাকেন তিনি। তবে ইনিংস বেশি লম্বা করতে পারেননি। ৩৯ রান করে মমিনুলের শিকার হন। ভাঙে ৮৯ রানের জুটি। এদিকে দেড়শ পূর্ণ করে ডাবল সেঞ্চুরির দিকে এগোতে থাকেন নিশাঙ্কা। তবে শেষ পর্যন্ত পারেননি। হাসানের দারুণ ডেলিভারিতে স্টাম্প এলোমেলো হয়ে যায় তার। ২৫৬ বলে ২৩ চার ও এক ছক্কায় ১৮৭ রান করে ফেরেন তিনি।

You may also like

Leave a Comment

About Us

Feature Posts

©2025 – All Right Reserved to The Daily Timeline.

Designed and Developed by Netfie.com