Home রাজনীতিঅনেক শাসন দেখেছি, এগুলো শাসন নয়, শোষণ ছিল: শফিকুর রহমান

অনেক শাসন দেখেছি, এগুলো শাসন নয়, শোষণ ছিল: শফিকুর রহমান

আমরা এখন সৎ শাসক চাই। কুরআনের শাসন চাই।

by The Daily Timeline
0 comments

নিউজ ডেস্ক | দ্যা ডেইলি টাইমলাইন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অনেক শাসন দেখেছি। এগুলো শাসন ছিল না, ছিল শোষণ। মঙ্গলবার (২২ জুলাই) বেলা সোয়া ১১টায় খুলনা জেলার দাকোপ উপজেলার চালনা বিল্লালিয়া আলিম মাদরাসা ময়দানে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দ্বীনের পথে লড়তে চাই জীবনের শেষ শ্বাস পর্যন্ত। আর বিদায় নিতে চাই শহীদ হয়ে। রক্তের চাদর গায়ে দিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাই

পথসভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আক্তারুজ্জামান।

সেক্রেটারি মাওলানা মো. ওয়াহিদুজ্জামানের পরিচালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহায়ক পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, আঞ্চলিক টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান ও মাস্টার শফিকুল আলম।

এর আগে শফিকুর রহমান সকাল ১০টার দিকে খুলনা জেলার দাকোপ উপজেলার চালনার একটি হেলিপ্যাডে অবতরণ করেন। ঢাকায় দলের জাতীয় সমাবেশে যোগ দিতে গিয়ে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তার পরিবারকে শান্তনা দেন। এরপর দুপুরে একই হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে জামায়াতের আমির পাবনার ঈশ্বরদীতে শহীদ মোস্তাফিজুর রহমান কলমের বাড়ির উদ্দেশে দাকোপ ত্যাগ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গার চৌরাস্তা মোড়ে শনিবার (১৯ জুলাই) রাত ৩টার দিকে রয়্যাল পরিবহনের একটি দ্রুতগামী বাসের ধাক্কায় দাকোপ উপজেলা আমির মাওলানা আবু সাঈদ (৫২) মারা যান। এসময় গুরুতর আহত হন জামায়াত কর্মী মো. আনিসুর রহমান ও মো. ইকবাল হোসেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে চালনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা এখন আশঙ্কামুক্ত।

You may also like

Leave a Comment

About Us

Feature Posts

©2025 – All Right Reserved to The Daily Timeline.

Designed and Developed by Netfie.com