Home রাজনীতিজুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে বিএনপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে বিএনপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

by The Daily Timeline
0 comments

টাইমলাইন ডেস্ক | The Daily Timeline

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে দলটির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আলোচনা সভা, রক্তদান, গ্রাফিতি অঙ্কন, পথ নাটক, ফুটবল টুর্নামেন্ট, শিশু অধিকারবিষয়ক অনুষ্ঠান, ডেঙ্গু ও করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমসহ অন্তত ২২টি ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’ স্মরণ করবে বিএনপি।

ঘোষিত কর্মসূচি:

১ জুলাই– চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সব রাজনৈতিক দল ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের অংশগ্রহণে আলোচনা সভা।

৩ জুলাই– দেশব্যাপী (জেলা পর্যায়ে) ড্যাবের উদ্যোগে রক্তদান কর্মসূচি।

৫ জুলাই– ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে ধানমন্ডি ক্লাব মাঠে ফুটবল টুর্নামেন্ট।

৯ জুলাই– ফারজানা পুতুল ও সানজিদা তুলির তত্ত্বাবধানে সেমিনার।

১১ জুলাই– জাসাসের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান।

১২ জুলাই– ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় সভা।

১৫ জুলাই– ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে ছাত্রদলের উদ্যোগে ‘প্রতিরোধে পরাজিত গণশত্রু’ শীর্ষক আলোচনা সভা এবং রংপুর ও চট্টগ্রামে যথাক্রমে শহীদ আবু সাঈদ ও শহীদ ওয়াসিমের স্মরণে কর্মসূচি।

১৮ জুলাই– ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে মৌনমিছিল এবং ওলামা দলের দোয়া মাহফিল।

১৯ জুলাই– ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আলোচনা সভা।

জিয়া উদ্যানে ও জেলা পর্যায়ে কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের বৃক্ষরোপণ কর্মসূচি।

সম্মিলিত পেশাজীবী সংগঠনের আলোচনা সভা

২২ জুলাই– মহিলা দলের কর্মসূচি।

২৩ জুলাই– শাহবাগে ‘জুলাইয়ে লাশের শাড়ি’ শীর্ষক প্রতীকী স্মৃতিস্তম্ভ প্রদর্শন।

ড্রিক গ্যালারিতে ফ্যাসিস্ট কার্টুন প্রদর্শন

২৬ জুলাই– মানিক মিয়া এভিনিউতে ‘রোড টু জুলাই’ শিরোনামে গ্রাফিতি অঙ্কন ও গণসংগীত পরিবেশন।

২৭ জুলাই– বিভাগীয় পর্যায়ে গ্রাফিতি অঙ্কন ও গণসংগীত পরিবেশন।

২৮ জুলাই– স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ডেঙ্গু ও করোনা প্রতিরোধে পানি ও ডোবা পরিষ্কারের কর্মসূচি।

মায়ের ডাক ও আমরা বিএনপি পরিবারের উদ্যোগে ‘গণতান্ত্রিক পথযাত্রায় শিশু’ শীর্ষক আলোচনা সভা।

৩১ জুলাই– আইনজীবী ফোরামের কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি।

২ আগস্ট– ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে ‘পালাবো না, কোথায় পালাবো? শেখ হাসিনা পালায় না’ শীর্ষক পথ নাটক।

উত্তরা, রামপুরা, মিরপুর ও যাত্রাবাড়ীতে সংক্ষিপ্ত সমাবেশ।

৩ আগস্ট– ছাত্রদলের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ।

৪ আগস্ট– যুবদলের উদ্যোগে কর্মসূচি।

৬ আগস্ট– বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয়ভাবে বিজয় মিছিল।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ইমরান সালেহ প্রিন্স, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, দপ্তরে সংযুক্ত বিএনপি নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী, ‘মায়ের ডাকের’ সমন্বয়কারী সানজিদা তুলি প্রমুখ।

You may also like

Leave a Comment

About Us

Feature Posts

©2025 – All Right Reserved to The Daily Timeline.

Designed and Developed by Netfie.com