Home জাতীয়ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ সম্মানিত হলেন ইছামতি গ্রুপের চেয়ারম্যান মো. আরফাত ছিদ্দিকী

ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ সম্মানিত হলেন ইছামতি গ্রুপের চেয়ারম্যান মো. আরফাত ছিদ্দিকী

ইছামতি গ্রুপের উদ্যোক্তার ঝুলিতে নতুন সাফল্য

by The Daily Timeline
0 comments

নিউজ ডেস্ক | দ্যা ডেইলি টাইমলাইন

২০২৫ সালের “ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড”-এ উদ্যোক্তা ও সমাজ উন্নয়নে বিশেষ অবদানের জন্য সম্মানিত হচ্ছেন ইছামতি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফাত ছিদ্দিকী।

এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি প্রদান করা হচ্ছে তাঁর দেশীয় শিল্পের বিকাশ, তরুণ উদ্যোক্তা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বিশেষ ভূমিকার জন্য।

পুরস্কার প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী ২৫ জুলাই ২০২৫, ঢাকায় আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে, যেখানে দেশের শিল্প, সংস্কৃতি, প্রযুক্তি এবং সমাজসেবায় অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিবর্গদের স্বীকৃতি প্রদান করা হবে।

সংগ্রামের প্রতীক থেকে অনুপ্রেরণার বাতিঘর:
চট্টগ্রামের রাংগুনিয়ায় জন্ম নেওয়া মো. আরফাত ছিদ্দিকী শৈশব থেকেই নানা প্রতিকূলতার মধ্যে বড় হয়েছেন। নিজের সীমিত সাধনের মধ্যেও স্বপ্ন দেখেছিলেন দেশের জন্য কিছু করার। সেই স্বপ্ন থেকেই গড়ে তুলেছেন ইছামতি গ্রুপ, যার অধীনে ৯টি সফল প্রতিষ্ঠান রয়েছে—কৃষি, স্বাস্থ্য, খাদ্য প্রক্রিয়াজাত, গার্মেন্টস, আবাসন ও প্রযুক্তি খাতে।

তিনি প্রতিষ্ঠা করেছেন রোকসানা বেগম গ্লোবাল ফাউন্ডেশন, যার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষ, শিক্ষার্থী ও উদ্যোক্তাদের জন্য কাজ করে চলেছেন।

পুরস্কারপ্রাপ্তি প্রসঙ্গে মো. আরফাত ছিদ্দিকী বলেন:
“এই স্বীকৃতি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি আমার টিম, আমার পরিবার এবং দেশের প্রতিটি তরুণ উদ্যোক্তার অনুপ্রেরণা। আমি বিশ্বাস করি— যদি মন থেকে উদ্যোগ নেওয়া যায়, তবে অসম্ভব বলে কিছু থাকে না।”

You may also like

Leave a Comment

About Us

Feature Posts

©2025 – All Right Reserved to The Daily Timeline.

Designed and Developed by Netfie.com